রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মিরপুরে ৪ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরলো বাংলাদেশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:২৮ পিএম

মিরপুরে ৪ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: রাজধানীর মিরপুর টেস্ট নিয়ন্ত্রণে নিয়েছিল পাকিস্তান। মাত্র ১ উইকেট হারিয়ে  দুইশ পেরিয়ে যায় তারা। টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। এরপর ২২৬ থেকে ২৩০ রানের মধ্যে পাকিস্তানের আরও তিন ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়েছেন তাসকিন-মিরাজ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। রোববার (১০ মে) তৃতীয় দিনে ১৫৩ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন ২১ বছর বয়সী আজান। অুধহ অধিরং রং ধষষ ংসরষবং ধভঃবৎ নৎরহমরহম ঁঢ় যরং পবহঃঁৎু, ইধহমষধফবংয াং চধশরংঃধহ, ১ংঃ ঞবংঃ, গরৎঢ়ঁৎ, ৩ৎফ ফধু, গধু ১০, ২০২৬তবে তাকে আর আগাতে দেননি তাসকিন। ১৬৫ বলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করেন তিনি। ১০১ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেছেন আরেকপ্রান্তে থাকা অপর অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলও।তাসকিনের দ্বিতীয় শিকার পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ খেলার চেষ্টায় ক্যাচ তোলেন শর্ট পয়েন্টে। যা সাদমান ইসলাম দারুণভাবে মুঠোয় পুরেছেন। ৯ রানে ফিরলেন মাসুদ।  পরের ওভারে আক্রমণে এসে নবাগত ব্যাটার সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন মিরাজ। রিভিউ নিলেও বাঁচতে পারেননি রানের তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান শাকিল। ৬০ রান করে সাজঘরের পথ ধরেন ফজল। মিরাজকে মিড অনে উড়িয়ে মারতে গিয়ে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ৭১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। মিরাজ ৩ এবং তাসকিনের শিকার ২ উইকেট।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!