রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহায় আফগানিস্তানকে ধসিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১১:৩৬ পিএম

দোহায় আফগানিস্তানকে ধসিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে মাত্র ১৭৪ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা। দলের পক্ষে একাই ৩ উইকেট নেন রিপন মণ্ডল। এছাড়া ২টি করে উইকেটের দেখা পান অধিনায়ক সাইফ হাসান, পেসার ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ রুবেল। এ

র আগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। আর অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে শুরুতেই আফগান শিবিরে আঘাত হানেন পেসার রিপন মন্ডল। দলীয় ২৮ রানেই ওপেনার হাসান ইসাখিলকে হারায় তারা। এরপর ঘুরে দাঁড়ানোর আগেই ফের রিপন মন্ডলের তোপে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ইমরান মীর।

তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এবার আফগান শিবিরে আঘাত হানেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। দলীয় ৬৬ রানে তিনি আউট করেন আফগানিস্তানের আব্দুল রসুলকে। আর পাওয়ার-প্লেতে ২ উইকেট শিকারের পর, আবারও বোলিংয়ে এসে আফগানিস্তানের ব্যাটারদের নাভিশ্বাসের কারণ হয়ে উঠেন রিপন। দলীয় ৮৭ রানে রিপনের বলে আউট হয়ে যান ফয়সাল খান। ফলে দলীয় শতরানের আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান।

আর পেসারদের দাপটের পর মুন্সিয়ানা দেখায় বাংলাদেশের স্পিনাররাও। দলীয় ১০৮ রানে আফগানিস্তানের পঞ্চম উইকেট শিকার করেন স্পিনার রাকিবুল হাসান। আর বোলিংয়ে এসেই জোড়া শিকার করে আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন একাই শেষ করে দেন বাংলাদেশ ‍‍`এ‍‍` দলের অধিনায়ক সাইফ হাসান। 

একপর্যায়ে স্কোরবোর্ডে ১২৭ রান তুলতেই মোট ৭ উইকেট হারিয়ে ফেলে আফগানরা। শেষদিকে রুবেল ও ইমনের তোপে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তানের ক্রিকেটাররা।এর আগে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল তারা। তুলনামূলক খর্ব শক্তির দল হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে ‘এ’ দল।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!