স্পোর্টস ডেস্ক: বলে-ব্রাটে সেঞ্চুরিয়ন টেস্টের শুরুতেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর তাদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা লিডের পাহাড় গড়েছে। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা ৭ উইকেটে ৪৯৪ রান তুলেছে, এখন পর্যন্ত লিড দাঁড়াল ৪০৩ রানে। সেখান থেকে বাংলাদেশের কামব্যাকের আশা প্রায় দুরূহ হয়ে উঠলেও, ইতিবাচক থাকতে চান শরিফুল ইসলাম।
কত রানের লিড হলে বাংলাদেশের সুবিধা হয় দ্বিতীয় দিন শেষে এমন প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে আসা শরিফুলকে। জবাবে তিনি বলেন, ‘দেখা যাক, কত তাড়াতাড়িৃকত কমের মধ্যে (আটকে) রাখা যায়। ব্যাটারদের মধ্যে (ঘুরে দাঁড়ানোর) ওই বিশ্বাস অবশ্যই আছে।’
এই ম্যাচে বাংলাদেশের কিছু পাওয়ার আছে কি না প্রশ্নে বাঁ হাতি এই পেসার বলেন, ‘যদি দ্বিতীয় ইনিংসে ভালো কামব্যাক করতে পারি, দেখা যাক। টেস্ট খেলা, যেকোনো কিছু হতে পারে। একটা পার্টনারশিপ হলেওৃআশা করা যায়।’
জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নে বাংলাদেশের দৃষ্টিকটু ফিল্ডিং দুশ্চিন্তা তৈরি করেছে। ক্যাচ মিস হয়েছে অনেক। এটি হতাশাজনক হলেও সতীর্থদের পক্ষেই বললেন শরিফুল, ‘পেস বোলিং ইউনিট হিসেবে, আমরা তেমন ভালো বল করতে পারিনি। তাও দুয়েকটা সুযোগ এসেছে। ক্যাচ ড্রপ যেকোনো সময় হতে পারে। হয়তো ধরতে পারেনি। আশা করি পরবর্তীতে যেন শুধরে নিতে পারি।’সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :