রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সিলেট টেস্ট: ব্যাটিংয়ের কাজ হৃদয় একাই করেছেন, আজ বোলারদের পালা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৯:২৫ এএম

সিলেট টেস্ট: ব্যাটিংয়ের কাজ হৃদয় একাই করেছেন, আজ বোলারদের পালা

স্পোর্টস ডেস্ক: চরম বিপর্যয়ে পড়লেও বাংলাদেশের হয়ে ব্যাটারদের কাজ একাই করে দিয়েছেন তাওহিদ হৃদয়। সিলেট টেস্টের তৃতীয় দিনে তিনি খেলেছেন ২৪২ রানের দুর্দমনীয় এক ইনিংস। তাতে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পায় বাংলাদেশ।ক্যারিবিয়ানরা ব্যাটিংয়ে নেমেছিল তৃতীয় দিনই। ৪ ওভারে ৭ রান তুলে দিন শেষ করলে ২৩ রানের লিড থাকে বাংলাদেশের।

প্রথম ইনিংসে বাংলাদেশের বাংলাদেশের ৩৮৬ রানে হৃদয়ের একারই ২৪২। অন্য কোনো ব্যাটার ৩৫ রানও করতে পারেননি। অর্থাৎ, দলের ইনিংসের ৬২.৬৯ শতাংশ রানই তার। দলে এটিই বাংলাদেশের হয়ে কোনো ইনিংসে কোনো ব্যাটারের সর্বোচ্চ অবদান। এর আগে সর্বোচ্চ ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হওয়া ইনিংসে লিটনের ২৫ (৫৮.১৩ শতাংশ)।সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!