বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ সফরেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১০:২০ পিএম

বাংলাদেশ সফরেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক: ঈদের পরপরই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঢাকা সফরে এসে তিন ম্যাচের ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।কিন্তু সফরে আসার আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন। 
আইপিএলে লক্ষ্ণৌর হয়ে খেলা মার্শ গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরে যান। ৩০ মে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তার অজিদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। চোটের কারণে তিনি পাকিস্তানের বিমানে ওঠেননি। ফলে ৯ জুন শুরু হতে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তার খেলা এখন শঙ্কায়।
মার্শের এই ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। আইপিএলের শেষ চার ইনিংসে ১১১, ১০, ৯০ ও ৯৬ রান করে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মার্শ ও হেডই অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের ওপেনার। পাকিস্তান সফরে হেড ও মার্শ কেউই না থাকায় এখন বিকল্প ওপেনার খুঁজতে হচ্ছে নির্বাচকদের।
মার্শের বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। তবে আইপিএল থেকে দেশে ফেরা তরুণ কুপার কনোলিকে পাকিস্তানে পাঠানো হতে পারে। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে অবশ্য কুপার কনোলি, জাভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস ও ট্রাভিস হেড চারজনকেই রাখা হয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!