শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সিলেটের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে অলআউটের অপেক্ষায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ১২:২১ পিএম

সিলেটের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে অলআউটের অপেক্ষায়

স্পোর্টস ডেস্ক: দেশের সিলেটের মাঠে এবার ওয়েস্ট ইন্ডিজকে অলআউটের অপেক্ষায় লাঞ্চে বাংলাদেশভ এরআগে মাঠে মেহেদী হাসান মিরাজের লাইনের সামান্য বাইরে পড়া বল শামার জোসেফের প্যাডে লাগতেই জোরালো আবেদন হলো। আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আঙুল তুললেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান জোসেফ। এই উইকেট না পেলেও দিনের প্রথম সেশনটা দারুণ পার করল বাংলাদেশ।

দারুণ শুরুর পরও সিলেট টেস্টের প্রথম দিনটা হতাশায় কেটেছে বাংলাদেশের। গতকালের মতো আজকের প্রথম সেশনেও দাপট দেখাল স্বাগতিকেরা। ৪ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর দল। দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩২২ রান। জোসেফ ১৬ ও জোমেল ওয়ারিক্যান ৯ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করবেন।

আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে ৪ উইকেটে ২৩৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু ১১১ ও জাস্টিন গ্রিভস ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন। ৮২তম ওভারে টানা দুই বলে উইকেট তুলে নিয়ে দিনের প্রথম ধাক্কাটা দেন হাসান মাহমুদ।

আগের দিনের সঙ্গে আরও ২২ রান যোগ করে ১৩৫ রানের ইনিংস খেলে ফেরেন জাঙ্গু। ১৩ চার ও ২ ছক্কায় সাজানো তাঁর এই ইনিংস। পরের বলে রোস্টন চেজকে লিটন দাসের গ্লাভসবন্দী করেন হাসান। ২৩ রান করা জশুয়া বিশপ ফেরেন হাসানের বলে লিটনের দারুণ এক স্টাম্পিংয়ে। ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি গ্রিভস। ব্যক্তিগত ৫১ রানে মিরাজের বলে বোল্ড হন তিনি।

আগের দিনের ২ উইকেটে সঙ্গে আজ প্রথম সেশনে হাসান নেন আরও তিনটি। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে পাঁচবার ফাইফাইরের দেখা পেলেন তিনি। ৫ উইকেট নেওয়ার পথে ৩,৯১ ইকোনমি রেটে ৮৬ রান দেন হাসান।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!