শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ^কাপে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে ইতিহাস গড়া জয় যুক্তরাষ্ট্রের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৯:২৪ এএম

বিশ^কাপে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে ইতিহাস গড়া জয় যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক:  ঘরের মাঠে চলমান ফিফা বিশ্বকাপের মঞ্চে নেমেই ইতিহাস গড়ল স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (১৩ জুন) লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের মেলে ধরে প্যারাগুয়েকে ৪–১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। যুক্তরাষ্ট্রের হয়ে দুটি গোল করেছেন বালোগান, একটি রেইনা। অন্য একটি গোল প্যারাগুয়ের বোবাদিয়ার আত্মঘাতী। লাতিন আমেরিকার দেশটির হয়ে এক গোল শোধ দেন এনসিসো।
এই দাপুটে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ৯৬ বছরের দীর্ঘ ইতিহাসে এর আগে কখনোই কোনো একক ম্যাচে প্রতিপক্ষের জালে চার-চারটি গোল করতে পারেনি মার্কিনিরা। প্যারাগুয়ের বিপক্ষে এই জয়টি তাই মার্কিন ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে লেখা হয়ে রইল। ঘরের মাঠের চেনা দর্শক আর চেনা কন্ডিশনকে শতভাগ কাজে লাগিয়ে মাঠ মাতিয়েছে পচেত্তিনোর শিষ্যরা।
আর্জেন্টাইন হাইপ্রোফাইল কোচ মরিসিও পচেত্তিনো দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন দলের খেলার ধরনে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও তার কৌশলগত শ্রেষ্ঠত্ব ছিল স্পষ্ট। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্যারাগুয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। একের পর এক নিখুঁত আক্রমণে তারা লাতিন আমেরিকার দলটিকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
ঘরের মাঠে বিশ্বকাপের এই আসরকে ঘিরে মার্কিন ফুটবল ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। প্রথম ম্যাচেই প্যারাগুয়ের মতো শক্ত প্রতিপক্ষকে এভাবে গুঁড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র শুধু ইতিহাসই গড়ল না, সেই সাথে টুর্নামেন্টের অন্যান্য পরাশক্তিদেরও নিজেদের শক্তির জানান দিয়ে রাখল
এই ঐতিহাসিক জয়ের পর গ্রুপ পর্বে সুবিধাজনক অবস্থানে চলে গেল স্বাগতিক যুক্তরাষ্ট্র। পচেত্তিনোর এই ‘নতুন’ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে কতদূর যেতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!