বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সাফ চ্যাম্পিয়নশিপ‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে স্বস্তির জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১১:২৫ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপ‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে স্বস্তির জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে খেলা কিন্তু দেখা নাই গোলের। অবশেষে সাক্ষাৎ মিলেছে ‘সোনার হরিণের’। ভুটানের বিপক্ষে ৬৯ মিনিটে গোল উদযাপনে মাতল বাংলাদেশ।
উদযাপনের নায়ক মোহাম্মদ ইব্রাহিম।

জামাল পরিবর্তে নেমে ‘সুপার সাব’ হলেন তিনি। বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান ইব্রাহিম। বদলি নামার ৫ মিনিটের মাথায় তার করা গোলে স্বস্তি নেমে আসে জাতীয় স্টেডিয়ামে।
এর আগে পুরো ম্যাচে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

তবে ডিফেন্ডার থেকে বনে যাওয়া স্ট্রাইকার বিশ্বনাথ ঘোষ বেশিরভাগ সুযোগ মিস করেছেন। সঙ্গে রাকিব-শমিত সোমরাও। 
ম্যাচের ১৮তম মিনিটে ডান দিক থেকে রাকিবের দারুণ ক্রসে হেড দেওয়ার উদ্দেশ্যে লাফিয়ে উঠেছিলেন বিশ্বনাথ। তবে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ২৫ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ।জটলার মধ্যে থেকে শট নিতে গিয়ে পোস্টের বাইরে মারেন তিনি।

৬৯ মিনিটে করা ইব্রাহিমের গোলের মুহূর্ত। ছবি : মীর ফরিদ, জাতীয় স্টেডিয়াম থেকে
বিরতিতে যাওয়ার আগে সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। তবে গোলরক্ষককে একা পেয়েও ৩৯ মিনিটে শটটা গোলবারে রাখতে পারলেন না তিনি। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে।

বিরতির পরেও কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে কাজে লাগাতে পারছিল না ফরোয়ার্ডরা। তবে বদলি নেমে প্রথম সুযোগ কাজ লাগাতে ভুল করলে না ইব্রাহিম। ঠাণ্ডা মাথায় বলকে জালে জড়িয়ে জয়ের নায়ক হলেন তিনি। তার সেই গোলেই হাসিমুখে মাঠ ছেড়েছেন ফুটবলাররা।

তবে যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারত। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে হেডের উদ্দেশ্যে লাফিয়েও উঠেছিলেন সাদ উদ্দিন। কিন্তু তার হেডটা চলে যায় বারের ওপর দিয়ে। তা নিয়ে আফসোস থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপ ঠিকই জয় দিয়ে শুরু করল বাংলাদেশ।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!