স্পোর্টস ডেস্ক: পেনাল্টি মিসের আক্ষেপ ভুলে অসাধারণ এক গোল করলেন মেসি। ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর মেসির বাঁ পায়ের শট অস্ট্রিয়ার জালে! এই গোলে প্রথমার্ধেই ১-০ তে এগিয়ে গেল আর্জেন্টিনা।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে সিংহাসনে বসলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোলসংখ্যা ১৭টি।
অবিশ্বাস্য! স্পট কিক থেকে গোল করতে পারলেন না লিওনেল মেসি। ডান দিকের পোস্টের বাইরে দিয়ে বল মারলেন আর্জেন্টাইন অধিনায়ক! অস্ট্রিয়ান গোলকিপার আলেকজান্ডার শ্লাজার অবশ্য সঠিক দিকেই ডাইভ দিয়েছিলেন। কিন্তু বল বাঁধানোর কোনো চেষ্টাই করেননি তিনি।
এর আগে ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি। ভিএআরে দেখা যায়, মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। পেনাল্টির সংকেত দেন রেফারির।
এদিকে ম্যাচটি ঘিরে বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বাংলাদেশে বিটিভি, সময় টিভি ও টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে। পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমেও দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।
অনলাইনে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার লড়াই দেখার সুযোগ থাকছে জনপ্রিয় কয়েকটি স্ট্রিমিং অ্যাপে। নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে টফি, বায়োস্কোপ, মাই রবি এবং আইস্ক্রিন অ্যাপে ম্যাচটির লাইভ সম্প্রচার দেখা যাবে। এছাড়া ম্যাচটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :