শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

এবার তীরে এসে তরি ডুবল টাইগারদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৯:১২ পিএম

এবার তীরে এসে তরি ডুবল টাইগারদের

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে হারল টাইগাররা। বিষয়টি তীরে এসে তরি ডুবানো। রাজজধানী মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তীরে এসে তরি ডুবিয়ে দিল বাংলাদেশ। ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয়ে ২৬ রানে হারল টাইগাররা।
শুক্রবার (১৭ এপ্রিল) নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ শুরুতেই বড় ধাক্কা খায়। চতুর্থ ওভারে নাথান স্মিথের টানা দুই বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
এরপর সাইফ হাসান ও লিটন দাস তৃতীয় উইকেটে ৯৩ রানের শক্ত জুটি গড়ে দলকে খেলায় ফেরান। পরে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন যোগ করেন ৫২ রান। কিন্তু এই দুই বড় জুটির পর আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত দল ২৪৮ রানের লক্ষ্য থেকে ২৭ রান দূরে থাকতেই গুটিয়ে যায়।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন সাইফ হাসান। তাওহিদ হৃদয় ৫৫ ও লিটন দাস ৪৬ রান করেন। নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার ও নাথান স্মিথ মিলে ৭টি উইকেট শিকার করেন।
নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করেন হেনরি নিকোলস। ডিন ফক্সক্রফট ৫৯ রানের ইনিংস খেলেন। উইল ইয়াং ৩০ এবং নাথান স্মিথ ২১ রানে অবদান রাখেন। আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ডিন ম্যাক্সক্রফট।
পুরো ম্যাচে নিয়ন্ত্রণে থেকেও শেষ দিকে ব্যাটিংয়ে চরম ব্যর্থতায় ২৬ রানের হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে। তিন ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেও মিরপুরেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!