রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

এবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দল দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ১০:৫৯ পিএম

এবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দল দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজগুলোর জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এতে দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হারিয়েছেন মোহাম্মদ নবী এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াড থেকেই বাদ পড়েছেন দারবিশ রসুলী।

আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলবে আফগানিস্তান।  এই টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হবে সম্প্রতি দায়িত্ব পাওয়া রহমত শাহ। তবে ওয়ানডেতে ইতিমধ্যে অভিষেক হয়েছে এই অলরাউন্ডারের। গেল আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর নেতৃত্বে ৪–০ ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

সর্বশেষ ভারতের বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে দলে না থাকা ফাস্ট-বোলিং অলরাউন্ডার ইসমত আলম স্কোয়াডে ফিরেছেন। ঘরোয়া টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান শহিদুল্লাহ কামাল এবং ফাস্ট বোলার ইয়ামিন আহমদজাই।

চোটের কারণে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার জিয়াউর রহমান আকবরও টেস্ট দলে ফিরেছেন। সেইসাথে ২০২৪ সালের পর আবারো দলে জায়গা করে নিয়েছেন লেগস্পিনার খলিল গুরবাজ। তবে রশিদ খান ও ইব্রাহিম জাদরান টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামেই থাকছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এই পর্যায়ে দীর্ঘ সংস্করণের ক্রিকেট অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন উভয় খেলোয়াড়কে।

প্রায় দুই বছর ধরে টেস্ট না খেলা রশিদ খান ও ইব্রাহিম জাদরান বাংলাদেশের বিপক্ষেও নেই। এসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চিকিৎসকেরা দুজনকেই আপাতত দীর্ঘ সংস্করণের ক্রিকেট না খেলার পরামর্শ দিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের জন্যও আজ দল ঘোষণা করেছে আফগানিস্তান।

ওই দলে নেই অভিজ্ঞ মোহাম্মদ নবী। 
এদিকে জুলাই মাসে অনুষ্ঠিত শপেগিজা ক্রিকেট লিগের একাদশ আসরে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছে তরুণ ফাস্ট-বোলিং অলরাউন্ডার আব্দুল্লাহ তারখিল।

এছাড়াও ডানহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান ইজাজ আহমদজাই এবং বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান শহিদুল্লাহ কামালকেও টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনা হয়েছে।

সম্প্রতি ভারতের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজের রিজার্ভ হিসেবে দলে থাকা ফরিদ আহমেদ মালিকে অর্ন্তভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ–আফগানিস্তান একমাত্র টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর। ১৭ থেকে ২৩ অক্টোবর হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে আবুধাবিতে, বাকি দুটি ম্যাচ শারজায়।

ত্রিদেশীয় সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান দল। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপর দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে। বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্ট দলটাই খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজও।

আফগানিস্তান টেস্ট দল: রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল (সহ–অধিনায়ক ও উইকেটকিপার), আফসার জাজাই (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, আবদুল মালিক, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ জাদরান, শহীদউল্লাহ কামাল, ইসমত আলম, কায়েস আহমদ, জিয়া উর রহমান আকবর, খলিল গুরবাজ, মোহাম্মদ সালিম সাফি, জিয়া উর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাই। রিজার্ভ: বাহির শাহ মাহবুব, নাসির খান মারুফখিল, বিলাল সামি ও বশির আহমদ।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আফগানিস্তান দল: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (সহ–অধিনায়ক ও উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়ালাই খান, আল্লাহ মোহাম্মদ গজনফর, বিলাল সামি, জিয়া উর রহমান শরিফি, ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমদজাই। রিজার্ভ:  কাইস আহমেদ।

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (ডব্লিউকে), নুর রহমান (ডব্লিউকে), সেদিকুল্লাহ আটাল, মোহাম্মদ আকরাম, শহীদুল্লাহ কামাল, ইজাজ আহমেদজাই, আজমাতুল্লাহ ওমরজাই, আবদুল্লাহ তারাখিল, রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হক আহমেদ ফারুকী, মালেক আহমেদ ফারুকী, মুজিব উর রহমান। রিজার্ভ: ফরিদুন দাউদজাই, কায়েস আহমেদ, নাঙ্গ্যালাই খান।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!