রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : প্রতিমন্ত্রী শাহে আলম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৫৮ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : প্রতিমন্ত্রী শাহে আলম

ডেইলি খবর প্রকিবেদক: দেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যেসব নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি, সেসব ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে।
আজ শনিবার (৪ মার্চ) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।এসময় বিভিন্ন জেলার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এরজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে প্রশাসকদের জবাবদিহিতার আওতায় আনা হবে। দলীয় লোক নিয়োগ দেওয়া হলেও তারা ভবিষ্যতে নির্বাচন অংশগ্রহণ করবেন বলেই, নিজেদের স্বার্থেই নিরপেক্ষ থাকবেন।
জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!