বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০৯:৪২ পিএম

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

ডেইলি খবর প্রতিবেদক: বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ি বক্তব্যে বারবার কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, বিএনপির সদ্য বিদায়ি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। স্মরণ করেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘ দায়িত্ব পালনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দায়িত্ব পালনকালে আমার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা অজান্তে কারো মনে আঘাত দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’

মির্জা ফখরুল জানান, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!