শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

দেশে এবারের ভোট যে উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:৩৯ পিএম

দেশে এবারের ভোট যে উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এবারের ভোট যে এত আনন্দ ও উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলে মির্জা ফখরুল।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটা আনন্দের উৎসব পেয়েছে। মানুষের যে আগ্রহ উচ্ছ্বাস তা সারাদিন কেন্দ্র পরিদর্শন করে দেখলাম। আমি আশাবাদী একটা সুন্দর নির্বাচন সুন্দর রেজাল্ট আসবে। মির্জা ফখরুল বলেন,এই সুন্দর নির্বাচনের জন্য আমরা ১৫ বছর সংগ্রাম করেছি। এই নির্বাচনের ফলে মানুষ একটি নির্বাচিত সরকার পাবে। এদিকে সর্বশেষ জানা গেছে মির্জা ফকরুল তার নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রেই এগিয়ে আছেন। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!