ডেইলি খবর ডেস্ক: মহান বিজয়ের মাস উপলক্ষে ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ক্ষমতাসীন দল বিএনপি। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টায় বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ দলের যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :