শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

দেশে নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না:ডা.শফিকুর রহমান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৫:৪০ পিএম

দেশে নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না:ডা.শফিকুর রহমান

জেলা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় যেতে পারলে দুর্নীতিবাজদের পাতা-ডাল ধরে টানাটানি করবো না। ঘাড় ধরে টেনে সমূলে উৎপাটন করব। মেহেরবানী করে একবার সুযোগ দিন। আমরা মানুষের গোলাম হয়ে থাকব। নতুন করে কোনো চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না।
শুক্রবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সকাল পৌনে ১১টায় জামায়াত আমির মেহেন্দিগঞ্জে পৌঁছান এবং ১১টায় মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। সমাবেশে তিনি বলেন, দেশে উন্নয়ন করতে টাকার অভাব হবে না। আওয়ামী লীগের ১৭ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ওই টাকা দিয়ে ৪ অর্থ বছরের বাজেট করা যায়। আমরা পাচার করা টাকা ফিরিয়ে এনে দেশ উন্নয়নে ব্যয় করবো। 
জামায়াত আমির কারো নাম উল্লেখ না করে বলেন, ২৪-এর ৫ আগস্টের পর আমরা মামলা বাণিজ্য করিনি। আমাদের কর্মীরা মানুষের জীবন, মাল ও ইজ্জতের পাহারা দিয়েছে। সারাদেশে মামলা করেছি মাত্র ৮টি। আসামি মাত্র একজন। আরেক দল নেমেছিল নিজেদের কিসমত উন্নয়নে। চাঁদাবাজি করেছে, ঘাট ও স্ট্যান্ড দখল করেছে। মা-বোনদের ইজ্জত হরণ করেছে। যখন ধরা খেয়েছে তখন আমার পেছনে লেগেছে।। আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়েও ধরা খেয়েছে। আমি জীবন দিতে রাজি আছি মায়েদের ইজ্জত লুণ্ঠন হতে দেব না। সমাবেশ শেষে জামায়াত আমির বরিশাল জেলার ৫টি সংসদীয় আসনে ১১ দল সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সমাবেশ শেষে বেলা পৌনে ১২টায় জামায়াতা আমির পটুয়াখালীর  বাউফলে যান। সেখানে সমাবেশ শেষে ঝালকাঠি ও পিরোজপুরে সমাবেশে বক্তৃতা করবেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!