মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৩২ পিএম

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের সংবিধান মেনেই সরকার গঠনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন যরিি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলছেন তারা এই সেদিন স্বাক্ষর করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা শীর্ষক’ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত বলছে, আলাদা শপথ নিতে হবে। এসব কথা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি। সংবিধান মেনেই সামনে এগিয়ে যাবো। তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ, আমরা তা বাস্তবায়ন করবো। তবে জুলাই সনদ ততটুকুই বাস্তবায়ন করা হবে, যতটুকুর রাজনৈতিক সমঝোতা আছে। জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না। সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা সমালোচনা করছে তারা কয়দিন আগেও নির্বাচনের পর সুবিধা বোঝে নোক্তা লাগিয়ে স্বাক্ষর করেছে।সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!