বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে-মির্জা ফখরুল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০১:২৩ পিএম

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে-মির্জা ফখরুল

ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বড় সমস্যা। এটির সমাধানে সরকারের পক্ষ থেকে সংলাপে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে।বুধবার (৬ মে) সকালে বনানী হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিস রিসার্চের সেমিনার থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।দেশকে সরকার বিনিয়োগবান্ধব করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিনিয়োগের জন্য সবচেয়ে বড় বাধা সরকারের বিভিন্ন এজেন্সি। তারা অনেক ধীরগতিতে চলে। সরকার দেশকে বিনিয়োগবান্ধব করতে চায়। সরকার খুব শিগগিরিই এনার্জি সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছে বলেও জানান মির্জা ফখরুল।দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোয় সরকার আশাবাদী বলে জানান তিনি। ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!