জেলা প্রতিনিধি: এবার বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো পারিবারিক, দলীয় ও গোষ্ঠীগত সরকার এদেশে দেখতে চাই না।
মঙ্গলবার বিকেলে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, আমরা কারও হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করবো না, আমরা সুশিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে মানুষ হিসেবে গড়ে তুলবো। দেশ গড়ার কারিগর বানাবো। আমরা নারীদের ৫ ঘণ্টা কাজ করার ব্যবস্থা করবো কিন্তু পুরো বেতনটাই দেওয়া হবে। বাকি সময় তারা তাদের সন্তানদের সময় দিবে।
ডা. শফিকুর রহমান বলেন, নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না। আমি আল্লাহ ছাড়া কাওকে ভয় করি না, নিজের বিবেক দিয়ে কাজ করি সব সময়। কথা দিচ্ছি আমরা বিজয়ি হলে আমরা গাজীপুরের প্রতি বেইনসাফি করবো না।
গাজীপুর মহানগর জামায়াতের অমির অধ্যাপক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় তিনি বলেন, মনগড়া উন্নয়ন বা নিজেদের ভাগ্য বদলের উন্নয়নও করবে না জামায়াতে ইসলামী। ১৮ কোটি মানুষের ভাগ্য বদলের উন্নয়ন করাই তাদের এক মাত্র লক্ষ্য। জনসভায় জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :