বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সৌদির দাম্মামেও বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৯:০৭ পিএম

সৌদির দাম্মামেও বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ডেইলি খবর ডেস্ক: সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে চলমান বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!