বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:৫৯ পিএম

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্বিঘœ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি ভোটকেন্দ্রে ভোট পড়ার হার ৪৭ দশমিক ৯১ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) বিকেল সোয়া চারটায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
ইসি সচিব বলেন, আজ সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্র, তার মানে ছয় হাজার ৬২০টি কেন্দ্রের তথ্য বাদে আমাদের প্রাপ্ত ভোটের পরিমাণ হচ্ছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।
ইসি সচিব আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি সুষ্ঠু আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল ও আজিমপুরে একটি কেন্দ্র পরিদর্শন করেছি। আমি সেখানে কোনো সমস্যা দেখিনি। বরং উপস্থিত কর্মকর্তারা জানালেন যে দুপুরে উপস্থিতির হার একটু কম ছিল, এখন আমরা যখন ফিরে আসছি তখন দেখলাম ধীরে ধীরে মানুষের ঢল বাড়ছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে, এটাই স্বাভাবিক।
কোনো ধরনের কোনো অভিযোগ কমিশনের কাছে আসছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, হ্যাঁ, অভিযোগ আছে। আমরা তো এখানে বসে থেকে কোনো ধরনের কোনো তথ্য না নিয়ে বলতে পারব না, আগাম বলাও উচিত না এতে মানুষ বিভ্রান্ত হতে পারে। সেজন্য আমি বলবো, যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা সঙ্গে সঙ্গে খতিয়ে দেখা হয়েছে ও সে অনুযায়ী রিটার্নিং অফিসার ব্যবস্থা নিবেন।দাখিলকৃত যেকোনো অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান ইসি সচিব।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!