শনিবার, ০৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত ৫০

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০১:৩৯ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত ৫০

ডেইলি খবর ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫০ জন। শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করি। এ ছাড়া ছয়জনকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।’  তিনি বলেন, ‘আরও বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। তাদের বাসিন্দারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।’সংবাদ বিশ্লেষণ
লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী বলেন, ঘটনাস্থলে মৃত্যু হওয়া যাত্রী একজন নারী। তার আনুমানিক বয়স ৬৬ বছর। হাসপাতালে মৃত্যু হওয়া যাত্রী পুরুষ। প্রাথমিকভাবে জানা গেছে তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা।’  তিনি আরও জানান, দুর্ঘটনায় ৫০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!