শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:৩৬ এএম

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

ডেইলি খবর ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৫৪ কোটি ২০ লাখ (১ দশমিক ৫৪২ বিলিয়ন) মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ (১ দশমিক ২৬৬ বিলিয়ন) মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৪ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ (১১৫ মিলিয়ন) মার্কিন ডলার। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!