বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:৩০ পিএম

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেইলি খবর ডেস্ক: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।সেইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!