বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত শুরু, রিপোর্ট পেলেই ব্যবস্থা : প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৫:০৭ পিএম

মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত শুরু, রিপোর্ট পেলেই ব্যবস্থা : প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: মেগা প্রকল্পগুলোতে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত প্রতিবেদন হাতে পেলেই সরকারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।

সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে যে সমস্ত মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেখানে ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিপুল অংকের ঋণের টাকায় গৃহীত এসব প্রকল্পে বার বার মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। ঐ সময়ে জনগণের মুখে কথিত ছিল ‘মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি’। বর্তমান সরকার সেই আমলের অতিরঞ্জিত ব্যয়ের বিষয়ে কোনো তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কিনা, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন মেগা প্রকল্প সরকারের দৃষ্টিগোচর হয়েছে। যেসব প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির আলামত দেখা গেছে, সেগুলোকে ইতোমধ্যেই তদন্তের আওতায় আনা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বেশ কয়েকটি প্রকল্পের তদন্ত কাজ ইতোমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। তদন্ত প্রতিবেদন সরকারের হাতে আসলেই তাদের সুপারিশ ও পরামর্শ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!