মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

রিমান্ড ও জামিন নামঞ্জুর: কারাগারে শিরীন শারমিন চৌধুরী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:২০ পিএম

রিমান্ড ও জামিন নামঞ্জুর: কারাগারে শিরীন শারমিন চৌধুরী

আইন-অপরাধ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) আনার পর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তার রিমান্ড ও জামিন সংক্রান্ত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা,ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় শিরীন শারমিন চৌধুরীকে দুই দিন রিমান্ডে নেয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।অপরদিকে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষ। পরে রিমান্ড ও জামিন আবেদন দুটিই নামঞ্জুর করেন আদালত।ছবি: সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!