ডেইলি খবর ডেস্ক: চলতি বছরের এপ্রিলের পাঁচদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ছয় হাজার ৫৮৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত বছরের এপ্রিল মাসের পাঁচদিনে প্রবাসী আয় এসেছিল ১১ কোটি ৯০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৫৩ দশমিক ৩০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৭৪ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১৯০ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :