মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:৫৬ এএম

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ জানান, ভোরে উত্তরবঙ্গগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোহাম্মদ শরিফ আরও জানান, নিহতদের মরদেহ বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!