ডেইলি খবর ডেস্ক: এক মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ল ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। রোববার (১৯ এপ্রিল) নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।এবার এলপিজি প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম এক হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে এক হাজার ৯৪০ টাকা। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা।এর আগে এপ্রিলের শুরুতে প্রতি কেজিতে দাম বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা।
৫.৫ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৮৯ টাকা, ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৯৪০ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২০২১ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২৪২৫ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২৫৮৭ টাকা, ১৮ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২৯১০ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩২৩৩ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩৫৫৭ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৪০৪২ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৪৮৫০ টাকা, ৩৩ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৫৩৩৫ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৫৬৫৮ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৭২৭৫ টাকা। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :