সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:০৮ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ডেইলি খবর ডেস্ক: সারাদেশে কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৈরী হচ্ছে আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। একই সঙ্গে সারা দেশে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্তত তিনটি বিভাগের কোথাও কোথাও ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।আজ সোমবার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে। এই বজ্রমেঘ তৈরি অব্যাহতও থাকতে পারে। এর প্রভাবে আগামী ১৩ মে (বুধবার) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় (১৬ মে শনিবার) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে। এর কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঢাকাসহ পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতাঢাকাসহ পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, বজ্রমেঘের কারণে গতকাল রোববার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। কাল মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টি বাড়তে থাকবে। এর ময়মনসিংহ, সিলেট এমনকি ঢাকা বিভাগেও বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হতে পারে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলে।তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সম্পর্কে ধারণা পাওয়া যাবে আরও ২৪ ঘণ্টা পর, অর্থাৎ আগামীকাল। এরপরই বোঝা যাবে লঘুচাপটি শক্তিশালী হবে কিনা, কিংবা শক্তিশালী হলে উপকূলের কোথায় আঘাত হানবে। ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!