শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৮

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৪:১৯ পিএম

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৮

ডেইলি খবর ডেস্ক: বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৮ জন শ্রমিক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন শ্রমিক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।

এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম বলেন, বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন মারা গেছেন। পরে আহত কয়েকজন হাসপাতালে আনার পর মারা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখলে তারা এগিয়ে যান। এ সময় কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, “জাহাজে বিষাক্ত গ্যাস নিগর্মনে  জন শ্রমিক হতাহত হওয়ার খবর পেয়েছি। কীভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে পারিনি। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না তা পরিদর্শনের পর জানাতে পারব।”

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের স্টেশন অফিসার আল মামুন বলেন, ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। আমরা শিপ ইয়ার্ডের ভিতরে। উদ্ধার কাজ চলছে । এখনই বিস্তারিত জানাতে পারছি না।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!