মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৯:২৭ পিএম

জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

বিজনেস ডেস্ক: জনতা ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে ব্যাংক দু’টির প্রধান কার্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত পত্র পাঠানো হয়েছে।

উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা ওই পত্রগুলোয় বলা হয়, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ বা সম্মতি জ্ঞাপন করা হলো।

এই অবস্থায় ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী মজিবর রহমান ও কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য পত্রটিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!