নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইলে বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (৫ টা ৫০ মিনিট) কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। গনমাধ্যমকে রাশেদ বিন খালিদ জানান, কড়াইল বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। তবে যানজটের কারণে এখনো পৌঁছেনি তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। ফায়ান সার্বিসের কর্মিরা আগুনোর কাজ চারিযে যাচ্ছে।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :