বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

এবার সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:৩৮ পিএম

এবার সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

নিজস্ব প্রতিবেদক: এবার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাজ্জাত আলী নিজেই।
পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার। ১৯৮৪ সালে সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারে পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। লক্ষ্মীপুরের পুলিশ সুপারও ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।
এ ছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়।২১ নভেম্বর ২০২৪ সালে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তার পূর্বসূরি ছিলেন মো. মাইনুল হাসান। ছবি: সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!