বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:১২ পিএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। 
আজ বুধবার (১৮ ফেব্রæয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিসৌধ প্রঙ্গণে তারেক রহমান এই শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সড়কপথে সরাসরি এই সমাধিসৌধে উপস্থিত হন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা সমাধিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। সেখানে তিনি পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুম নেতাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও জিয়ারত করেন। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন। সেখানে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় শেষে বিকেল ৩টায় তিনি নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর বিকেল ৪টায় তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়ে দেশ পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!