শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

দেশে ফের ভূমিকম্প অনুভূত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:৪৬ এএম

দেশে ফের ভূমিকম্প অনুভূত

ডেইলি খবর ডেস্ক: ভোররাতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১।
ভূমিকম্পটি ভোর ৪টা ৩৬ মিনিটে ঘটে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভারতের হাওড়া শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩৬ কিলোমিটার পূর্বে।
এই এলাকা ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি। তাই এখানে মাঝেমধ্যে কম মাত্রার ভূমিকম্প হয়। এখন পর্যন্ত কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।এর আগে গত ১ ফেব্রæয়ারি ৩ মাত্রার ও ২৫ জানুয়ারি ৩.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় দেশে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!