সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গুতে ১ দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৯:৫৩ পিএম

ডেঙ্গুতে ১ দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪

ডেইলি খবর ডেস্ক: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৮৫ জনের মৃত্যু হলো।

এছাড়া নতুন ৯৯৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮০ জন।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তা অনুযায়ী, মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের বয়স ৩৬ থেকে ৬০ বছরের মধ্যে। মোট মৃতদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৮৫ জনের মধ্যে নারী ৪৮ জন বা ৫৭ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৩৬ জন বা ৪২ দশমিক ৯ শতাংশ। সেই সঙ্গে একজনের তথ্য পরে ‘ফলস’ এসেছে।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ২৯, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১১ ও সিটি করপোরেশনের বাইরে দুজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১৬, বরিশাল ও ময়মনসিংহে আটজন করে, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৯২৩ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৭৫৮ জন।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!