বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০১:২০ পিএম

দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক:  প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।এই বৈঠকে আসন্ন বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম, জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এদিন সভায় পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!