মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১০:০৯ এএম

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

জেলা প্রতিনিধি: ঈদের আনন্দ শেষে চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মনিরামপুরের এক পরিবারের তিন জন নিহত হয়েছেন। এসময় গুরুত্ব আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ওই পরিবারের আরও তিনজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত তিনজন হলেন, মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মনিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) ও জনির চার বছরের মেয়ে শেহেরিশ। 
আহতরা হলেন, জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)।  
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, প্রাইভেটকারটি যশোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাড়িটিতে চালকের আসনে থাকা জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা যান। 
তিনি বলেন, গাড়িটির ভিতরে থাকা চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জনির আইটি ফার্মের এক্সপার্ট রিয়াদ হোসেন বলেন, জনি সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চড়ে চুয়াডাঙ্গা নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে জনি, তার বাবা ও ছোট্ট মেয়েটি মারা গেছে। এসময় আহত হয়েছেন জনি ভাইয়ের মা, স্ত্রী ও ছেলে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।রিয়াদ হোসেন বলেন, রাতে সব আইনি প্রক্রিয়া শেষ করে আমরা নিহত তিন জনের মরদেহ তাদের বাড়িতে এনেছি। তাদের দাফন প্রক্রিয়াধীন।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!