সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

নির্বাচনে বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ও এনসিপি ৩.০৫%ভোট পেয়েছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:২৮ পিএম

নির্বাচনে বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ও এনসিপি ৩.০৫%ভোট পেয়েছে

ডেইলি খবর ডেস্ক: এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (১৫ ফেব্রæয়ারি) কমিশন দলভিত্তিক এ পরিসংখ্যান প্রকাশ করে।
ইসির তথ্য অনুযায়ী, একক দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): ৪৯ দশমিক ৯৭ শতাংশ বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৩১ দশমিক ৭৬ শতাংশ
স্বতন্ত্র প্রার্থী: ৫ দশমিক ৭৯ শতাংশ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩ দশমিক ০৫ শতাংশ,ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২ দশমিক ৭০ শতাংশ ও বাংলাদেশ খেলাফত মজলিস: ২ দশমিক ০৯ শতাংশ।
এ ছাড়া অন্যান্য ছোট দলগুলোর ভোটের হার ১ শতাংশের নিচে।
উল্লেখ্য, ১৯৯টি আসনে প্রার্থী দিলেও সাবেক সরকারি দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।
মো. আখতার আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, জানান নির্বাচনের স্বচ্ছতা ও পরিসংখ্যানগত নির্ভুলতা নিশ্চিত করতেই দলভিত্তিক এই ভোটের হার চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।ফাইল ছবি



 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!