শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:৩৬ পিএম

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ডেইলি খবর ডেস্ক:বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই সারাহ কুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ  সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বৃহস্পতিবার (১৪ মে) সেনাসদরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।এ সময় ব্রিটিশ হাইকমিশনার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। ছবি-আইএসপিআর

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!