রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৭:৫৫ এএম

দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (টঘএঅ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মিটিং ও সেমিনার শেষে দেশে ফিরছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছয় ঘণ্টার যাত্রা বিরতি শেষে রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ২টা ০০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও পার্শ্ববৈঠকে অংশ নেন।

এসব বৈঠকে তিনি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আজ ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!