সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা,ডিআরইউর নিন্দা ও উদ্বেগ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০১:৫৮ পিএম

সাংবাদিক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা,ডিআরইউর নিন্দা ও উদ্বেগ

ডেইলি খবর প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।

সোমবার (২২ জুন, ২০২৬) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানিমূলক পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

নেতৃবৃন্দ বলেন, কোনো সংবাদে অভিযোগ থাকলে অনুযায়ী প্রেস কাউন্সিলে অভিযোগ  করা উচিত ছিল। তা না করে সরাসরি মামলার পথ বেছে নিয়েছেন।সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে চাপ সৃষ্টি করার প্রবণতা গণমাধ্যমের স্বাধীন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

ডিআরইউ নেতৃবৃন্দ শামীম সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অনাকাঙ্ক্ষিত বাধা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!