আইনঅপরাধ ডেস্ক: রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফারণের ঘটনায় মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত মিরাজ জানান, তার বাসা মতিঝিলের আরামবাগ এলাকায়। শিক্ষা মন্ত্রণালয়ে অফিস সহকারীর কাজ করেন। শুক্রবার রাতে মতিঝিল মেট্রো স্টেশনের পাশ দিয়ে বাসায় যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে বোমার স্প্লিন্টার তার বাম চোখের নিচে এসে লাগে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্প্লিন্টারের আঘাতে এক পথচারী হাসপাতালে আসে। তার বাম চোখের নিচে আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালের চক্ষু বিভাগে তার চিকিৎসা চলছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :