ডেইলি খবর ডেস্ক: কিশোরগঞ্জের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে সড়কপথে তিনি কিশোরগঞ্জের পথে রওনা দেন। সফরে কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের অনুদান ও সম্মানি প্রদান কর্মসূচিতে অংশ নেবেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :