সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৬:১৯ পিএম

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

ডেইলি খবর ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছে ঢাকা বিভাগে চারজন ও সিলেট বিভাগে চারজন। সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৭ জন ও গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৭২ হাজার ২৭০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ১২৪ জন।

গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫২ হাজার ১১৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৪০০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৩০ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।ফাইল ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!