সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

২ ঘণ্টার চেষ্টায় পুরান ঢাকার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৮:৫২ পিএম

২ ঘণ্টার চেষ্টায় পুরান ঢাকার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ডেইলি খবর ডেস্ক: প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর রাজধানীর পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে বংশাল চৌরাস্তার মুকিমবাজার সংলগ্ন একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউন ছিল। সেখানেই এই অগ্নিকাণ্ড। পরে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে ৭টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে বংশালের মুকিমবাজারে ওই গোডাউনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে। এ

রআগে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজধানীর বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে ৬তলা ভবনের ২য় তলায় হেলমেটের গোডাউনে আগুন লেগেছে। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে খবর পেয়ে ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!