সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ফ্লাইওভারে বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:২৯ এএম

ফ্লাইওভারে বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

ডেইলি খবর ডেস্ক: গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ‘তাকওয়া পরিবহণ’–এর একটি যাত্রীবাহী মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার অভিমুখে যাচ্ছিল। বাসটি কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের দুজন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ৫ জনকে উদ্ধার করে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠায়। 
জিএমপি কোনাবাড়ী থানার পরিদর্শক ইফতেখার হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!