বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদযাত্রায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১২:২২ পিএম

ঈদযাত্রায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ডেইলি খবর ডেস্ক: ঈদযাত্রায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক জানান, দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ৫ জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে।
তিনি বলেন, সকালে দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। সেই লাইনে এরইমধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে শিডিউলে ফিরবে উত্তরবঙ্গের সব ট্রেন।এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়।সংগৃহীত ছবি
 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!