শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

গ্রেপ্তার হলেই বাতিল হবে মার্কিন ভিসা, সতর্ক করলো দূতাবাস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৩:৩৫ পিএম

গ্রেপ্তার হলেই বাতিল হবে মার্কিন ভিসা, সতর্ক করলো দূতাবাস

ডেইলি খবর ডেস্ক: কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করার সম্ভাবনার কথাও জানিয়েছে দূতাবাস।পত্রিকা পড়ুন

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, “আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।”

দূতাবাসের এই বার্তায় যুক্তরাষ্ট্রের ভিসাধারীদের আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে। তবে পোস্টে কোন ধরনের মামলা বা পরিস্থিতিতে কীভাবে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।মানচিত্র দেখুন

এর আগে আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত কার্যক্রম সম্পর্কে তথ্য জানিয়েছিল মার্কিন দূতাবাস।
ইরান যুদ্ধ শেষে কিউবার উপকূলে যুদ্ধজাহাজ পাঠানোর হুমকি ট্রাম্পের
দূতাবাসের তথ্য অনুযায়ী, এ ভিসায় যুক্তরাষ্ট্রে পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা-সম্মেলনে অংশ নেওয়া যায়।তবে বি১/বি২ ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে চাকরি করা বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার অনুমতি দেয় না।

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনাকারীদের ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কার্যক্রম সম্পর্কে অবগত থাকা এবং দেশটির প্রযোজ্য আইন ও অভিবাসনবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।সূত্র: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্ট।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!